ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভূরুঙ্গামারীতে যথাযত মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযত মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত । দিবসটি উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন দিন ব‍্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।


এ উপলক্ষে সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযুদ্ধা সংসদ, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে । ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।




পরে সকাল নয় টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার সদস‍্যদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন কর। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস‍্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এস এম সায়েম, ওসি নজরুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও খবর