বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

রোজার মাসে বান্দার পরিবর্তন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 09:16:31 am

© ফাইল ছবি

◾ মিসবাহুল ইসলাম 


আত্মশুদ্ধি ও বিশুদ্ধতার মাস বলা হয় রমজান মাসকে । চারিত্রিক মহাগুণগুলো জাগ্রত হয় এই মাসে । সংযমতা ও নীরব সাধনায় একমাস ব্যাপী আমরা রোজা রাখি । পবিত্রতা ও পরিশুদ্ধতাকে জাগ্রত করি । নতুন করে আধ্যাত্মিক শক্তির সঞ্চার হয় । কেননা রোজার উদ্দেশ্যই হলো আধ্যাতিক শক্তি অর্জন করা এবং আত্মশুদ্ধির পথে হাঁটা । তাই পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, 'হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার' (সূরা বাকারাহ : ১৮৩ নং আয়াত)। আল্লামা ইবনুল কাইয়ুম (রহঃ) বলেন, "মানুষের আধ্যাত্মিক ও দৈহিক শক্তি সংরক্ষণের এক মহা অনুশীলন এই রমজান মাস"। একদিকে মানুষের দৈহিক চাহিদা কমে যায় যা শারীরিক সুস্থতার নিশ্চয়তা দেয়, অন্যদিকে চারিত্রিক কুলষিত ও মন্দা নীতির নির্বাসন হয় এবং নৈতিকতার উৎকর্ষ সাধন হয় যা মানবতাবোধকে জাগ্রত করে । ফলে, ধনী গরিবের মর্যাদা এক সুতায় গেঁথে যায় ।


রমজানের এই মাসব্যাপী ইবাদতের প্রস্তুতি স্বরুপ শুধু জমিন বাসীদের আয়োজন নয়, আসমানকেও সাজানো হয়। আল্লাহ জান্নাতের দরজাসমূহ খুলে দেন, বয়ে বেড়ায় রহমতের বাতাস । জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় । তাকওয়ার পথে হাঁটতে এবং অন্তরের ব্যাধি দূর করতে শয়তানকেও দূরে রাখা হয় তার কর্ম থেকে। ইবাদতের উৎকর্ষ সাধন করতে একনিষ্ঠভাবে মহান রবের ইবাদত করার এক মহা সাধনার সূচনা হয় । মহান রবের সন্তুষ্টি লাভের আশায় আমরা রোজা রাখি । চরম তৃষ্ণার্ত অবস্থায় ও আমরা রোজা ভঙ্গ করি না । সেহেরী, ইফতার, কোরআন তেলাওয়াত, তারাবিহের নামাজ, ক্বিয়ামূল লাইল,তাহাজ্জুতের নামাজসহ অন্যান্য সব আমল করি । আর এই সবগুলো আমলের সওয়াব অন্যান্য মাসের তুলনায় বহু গুণ বেশি হয়ে থাকে ।


হাদিস শরিফে ইরশাদ হয়েছে, 'আদম সন্তানের প্রতিটি কাজই দশগুণ থেকে সাতশত গুণ বৃদ্ধি করা হয় । মহান আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজা ছাড়া । কেননা তা আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেবো । সে আমার সন্তুষ্টির জন্য কামাচার ও পানাহার পরিত্যাগ করে । রোজা পালনকারীর জন্য রয়েছে দুটি খুশী যা তাঁকে খুশী করে । যখন সে ইফতার করে, সে খুশী হয় এবং যখন সে তাঁর রবের সাথে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে । রোজা পালনকারীর মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিসকের ঘ্রাণের চেয়েও উত্তম ।’ (বুখারি ১৯০৪, মুসলিম ১১৫১) তাকওয়া, আত্মশুদ্ধি লাভ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রবল উদগ্ৰীব থাকি আমরা । এই রহমত, নাজাত এবং মাগফেরাতের দিনগুলো এক মাস পরে চলে যায়, কিন্তু রমজানের এই আমলের নিয়মানুবর্তিতা ধরে রাখলে সবসময়ই সেগুলো রয়ে যাবে ।


এজন্য রমজানের মাস ব্যাপী অনুশীলনের দৃঢ় ইচ্ছা এবং প্রতিজ্ঞা আমাদের থাকা চাই । কারণ, রমজান অনুশীলনের মাস । আল্লাহ হেদায়েত ও তাকওয়ার পথে চলার জন্য বান্দাকে অনুশীলনের সুযোগ দেন যেন বাকি জীবন এ পথ ধরে হাঁটতে পারে । তাই রমজানকে কেন্দ্র করে আমাদের পরিবর্তনের কোন বিকল্প নেই । আত্মশুদ্ধি অর্জনের একমাত্র এই মাসে নিজের পরিবর্তন এনে পাপাচারে নিমজ্জিত জাহান্নামের প্রান্তে দাঁড়ানো মানুষদের পরিবর্তনের আহ্বান জানাই । কারণ মানুষের বাহ্যিক অসুস্থতা যেমন: জ্বর, সর্দি, কাশি ইত্যাদি নানা ব্যাধি থাকে, ঠিক তেমনি অন্তরের ব্যাধি যেমন : অহংকার, গীবত, হিংসা, বিদ্বেষ, লৌকিকতা ইত্যাদি কিছু এই কলুষতা মানুষকে গ্রাস করে তিলে তিলে অন্ধকার পাপাচারে নিমজ্জিত করতে পারে । তাই রমজান আমাদেরকে এইসব ব্যাধি থেকে দূরে থাকতে এবং গুনাহ মুক্ত পথে হাঁটতে শেখায় ।


আমাদের উচিত রমজানের সম্মান ধরে রাখা এবং নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসা । আসুন আল্লাহর অসন্তুষ্ট সব মন্দা কাজ ভুলে গিয়ে রহমত, বরকতময় এবং মাগফেরাতের ছায়ায় আবদ্ধ হই । আল্লাহ তা'আলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে এ বৎসরের রোজা গুলো পালন করার তাওফিক দান করুন । 


লেখক: মিসবাহুল ইসলাম 

ইসলামী গবেষক