হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক : সরকার কুরবানির পশুর চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ করলেও মাঠপর্যায়ে তার বিন্দুমাত্র প্রতিফলন মেলেনি। পবিত্র ঈদুল আজহা শেষে কোরবানির পশুর চামড়ার বাজারে এবারও চরম বিপর্যয় নেমে এসেছে। সিন্ডিকেটের কারসাজিতে সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে জয়পুরহাটের ক্ষেতলালে পানির দরে চামড়া কেনাবেচা হচ্ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসা, এতিমখানা এবং প্রান্তিক মৌসুমি ব্যবসায়ীরা। ​সরেজমিনে দেখা গেছে, ১,০০০ থেকে ১,৩০০ টাকা মূল্যমানের গরুর চামড়া মাঠপর্যায়ে বিক্রি হচ্ছে মাত্র ৩০০ থেকে ৬০০ টাকায়। আর সরকার খাসির চামড়ার প্রতি বর্গফুট মূল্য ২৫-৩০ টাকা নির্ধারণ করলেও ছাগল ও ভেড়ার চামড়া বিক্রি হচ্ছে মাত্র ২০ থেকে ৩০ টাকায়। উপজেলার মনঝার বাজারের চামড়া ব্যবসায়ী ফজলু মিয়া ও আব্দুল কাদের ‘প্রতিদিনের বাংলাদেশ’-কে বলেন, "৭০০ টাকায় গরুর চামড়া কিনে লবণ ও অন্যান্য খরচসহ ৮০০-৯০০ টাকা দাঁড়িয়েছে। গত বছর চামড়া ক্রয় করে দেড় লাখ টাকা লোকসান হয়েছে, এবারও সঠিক মূল্য না পেলে পুঁজি হারাতে হবে।" ​ক্ষেতলাল সদরের মৌসুমি ব্যবসায়ী সাইফুল কসাই জানান, ২০ টাকায় ছাগলের চামড়া কিনেছি। প্রতি পিচ চামড়ায় খরচ হয়েছে সর্বোচ্চ ৮৬ টাকা। বাজার পরিস্থিতি ও লোকসানের ভয়ে প্রতি পিচ মাত্র ১০০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছি। ​স্থানীয়দের অভিযোগ, কেবল কাগজে-কলমে মূল্য ঘোষণা করা হলেও মাঠপর্যায়ে তা বাস্তবায়নে কোনো প্রশাসনিক তদারকি থাকে না। শক্ত বাজার মনিটরিং নিশ্চিত করা না গেলে প্রতি বছরই এই জাতীয় সম্পদের অপচয় হবে এবং এর চরম মাশুল দিতে হবে এতিম-মিসকিন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের।
Tag
আরও খবর