সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রমজান মাসজুড়ে ২ টাকায় ইফতার!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 05:46:47 am

বরগুনার তালতলীতে রমজানের প্রথম দিন থেকেই দুই টাকায় দরিদ্র, অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন যুবলীগ নেতা তারেকুজ্জামান তারেক। নামমাত্র মূল্যে ইফতার নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসেন। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে পুরো রমজান মাসজুড়ে এ ইফতার আয়োজন চলবে।


শুক্রবার তালতলী উপজেলা যুবলীগ নেতা তারেকুজ্জামান তারেকের উদ্যোগে উপজেলার বাধঘাট এলাকায় মাসব্যাপী  তিন শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রোজার প্রথম দিন থেকে দুই টাকার বিনিময়ে তুলে দেওয়া হয় পাঁচ ধরনের ইফতার। ইফতার আইটেম ছিল- মুড়ি, ছোলা বুট, খেজুর, জিলাপি ও পেঁয়াজু।


সাদা রঙের ওয়ানটাইম ফুড বক্সে দেওয়া এসব ইফতার পেয়ে খুবই খুশি নিম্ন আয়ের মানুষেরা। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের লোকজনও এই ইফতার নিয়েছেন।


গত বছর রমজানে মাসেও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়েছিলেন যুবলীগ নেতা তারেক। তারই ধারাবাহিকতায় এবারও রমজানের প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু করেছেন।


একাধিক সুবিধাবঞ্চিত মানুষ দুই টাকার ইফতার বক্স পেয়ে বলেন, আমাদের মতো নিম্ন আয়ের মানুষ ইচ্ছা করলেও এমন ইফতার কিনে বা নিজেদের ঘরে তৈরি করতে পারবো না। এজন্য এখান থেকে প্রতিদিন ইফতার নিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে এক সঙ্গে ইফতার করতে পারবো। যুবলীগ নেতার এই উদ্যোগে আমরা সবাই খুশি। ভবিষ্যতে তার এ উদ্যোগ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল।


যুবলীগ নেতা ও হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. তারেকুজ্জামান তারেক বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ও জেলা যুবলীগ সার্বিক তত্ত্বাবধানে সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়িতে তৈরি করা পাঁচ ধরনের ইফতার তৈরি করে অনটাইম ফুড বক্সে করে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দুই টাকা নিয়ে এই ইফতার বিতরণ করা হয়। পুরো রমজান মাসজুড়ে এই ইফতার আয়োজন চলবে। ভবিষ্যতেও আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২২২ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে