দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

মোদিকে মানহানির মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2023 07:08:58 am

মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী। তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপনাম নিয়ে মানহানির অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার (২৩ মার্চ) তাকে এ কারাদণ্ড দেন গুজরাটের একটি আদালত। 


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী স্লোগান তোলেন, 'চৌকিদার চোর হ্যায়'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতেই এ স্লোগান তোলেন তিনি। 


তবে আদালত রাহুলকে ৩০ দিনের জামিন দিয়েছেন এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন, ‘সব মোদিরা কেন চোর হয়’। তার এই বক্তব্য নিয়ে বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুরনেশ মোদি মামলা করেন।  


এর আগে মামলার রায়কে কেন্দ্র করে রাহুল গান্ধী আজ বৃহস্পতিবার সকালে গুজরাটের সুরাতে গিয়ে পৌঁছান। সেখানে রাজ্যের নেতারা তাকে স্বাগত জানান।


রাহুলের আগমণ উপলক্ষে গুজরাট রাজ্যের কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকেরা শহরের বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। কারও কারও হাতে রাহুলকে ‘শের-ই-হিন্দুস্তান’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। নেতা-কর্মীরা স্লোগান দেন, ‘বিজেপির একনায়কের কাছে কংগ্রেস কখনো মাথা নত করবে না।’

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে