যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

জ্বালানি সাশ্রয়ে আরো নীতি সিদ্ধান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2022 05:59:03 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এবার আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় আগেই সতর্কতামূলক বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এসবের মধ্যে ছিল আমদানি ব্যয় মেটাতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে বিলাসবহুল পণ্য আনা নিরুৎসাহিত করা এবং জ্বালানি তেল আমদানি কমাতে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন উদ্যোগ নেয়া। এর অংশ হিসেবে এলাকাভিত্তিক লোডশেডিং করা হচ্ছে।


এ ছাড়া দোকানপাট চালু রাখার সময়ও কমানো হয়েছে। এবার সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি এগিয়ে আনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করা এবং চলতি আমন মৌসুমে সেচ সুবিধা দিতে কৃষিপ্রবণ এলাকায় মধ্যরাত থেকে ছয় ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আর কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। মূলত, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশে বর্তমানে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অফিসের বিদ্যমান সময়সূচি কমানোর প্রস্তাব করা হয়েছিল।


মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগামী ২৪ আগস্ট বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, এবং সরকারের অধীনে অন্য যেসব অফিস আছে সেগুলো সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। একই সঙ্গে নির্দেশনা দেয়া হয়েছে, সব সরকারি অফিসে কোথাও কোনো পর্দা টাঙানো থাকবে না। এগুলো তুলে বৈদ্যুতিক বাতি যতটা সম্ভব কম জ্বালাতে হবে। এয়ারকুলারও যথাসম্ভব কম ব্যবহার করতে হবে।’


মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিটিংয়ে ছিলেন। তিনিও কেন্দ্রীয় ব্যাংকে ফিরে ঘোষণা দিয়ে দিচ্ছেন, ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শিক্ষামন্ত্রীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। তিনিও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে দিচ্ছেন, সপ্তাহে দুদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এটা ফাইনাল হয়ে গেছে। তারা তাদের মতো করে আদেশ জারি করবে।’ তিনি আরও বলেন, ‘এসব সিদ্ধান্তের কারণে দুটি সুবিধা হবে। বিদ্যুৎ সাশ্রয় হবে এবং ট্রাফিক জ্যাম কমবে।’


অন্যদিকে চলতি আমন মৌসুমে সেচ অব্যাহত রাখতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই মুহূর্তে বিদ্যুৎ বাড়ানো সম্ভব হবে না। শিল্প কারখানাগুলো যেন ডিস্টার্ব না হয়, যেমন সার কারখানাগুলো যদি বন্ধ করতে হয় তাহলে সেগুলো চালু করতে গেলে অনেক লম্বা সময় লাগে। পানির যেহেতু ব্যাপক ক্রাইসিস। গত জুলাই মাসে যে বৃদ্ধি হয়েছে তা গত বছরের তুলনায় ৫৭ শতাংশ কম। সারা পৃথিবীতেই খরা দেখা দিয়েছে। সবাই পরামর্শ দিয়েছেন যে গ্রাম এলাকাতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ নিশ্চিত করা যায় যাতে সেচের ব্যাঘাত না ঘটে।’


তিনি বলেন, ‘সারাদেশে আমনের সেচ নিশ্চিত করার জন্য মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আগামী ১২-১৫ দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যাতে সেচে কোনো অসুবিধা না হয়। এজন্য পল্লী বিদ্যুৎকে নির্দেশ দেয়া হয়েছে। মধ্যরাত বলতে ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত।’


সরকারি দপ্তরের নতুন সূচির প্রজ্ঞাপন : বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের নতুন সূচি উল্লেখ করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সরকার ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নির্ধারণ করেছে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। জরুরি পরিষেবাগুলো নতুন এ সূচির আওতামুক্ত থাকবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ নির্ধারণ করবে। একইসঙ্গে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।



আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১৩ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে