চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে রাস্তায় বিকাশ কর্মীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনে-দুপুরে বিকাশ কর্মীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা পুলিশের যৌথ অভিযানে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বলদিয়া ইউনিয়নের ছনবান্দা এলাকা থেকে রবিবার (১৯ মার্চ) বিকেলে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে । পরে আটক তিনজনকে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃতরা হল নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বোয়ালের ডারা গ্রামের আজিজুল হকের পূত্র খাদেমুল ইসলাম (২৭), নাগেশ্বরী পৌরসভার মন্টিটারি দিঘিরপাড় এলাকার মৃত সতিমোহন বর্মনের পূত্র প্রসেনজিৎ বর্মণ (২৬) ও ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্ধা খলসেকুড়ি এলাকার খলিলুর রহমানের পূত্র মুন্নাফ আলী(২৫)। এই ঘটনার মূলহোতা বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইরকুঠি গ্রামের হালিম মন্ডলের পূত্র মোস্তফা মন্ডল (২৮) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (১৯ মার্চ) দুপুরে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্সের কর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ‍্যুৎ চন্দ্র বর্মণ ভূরুঙ্গামারী থেকে ১৫ লাখ টাকা নিয়ে কচাকাটা রোডে রওয়ানা দেন। তারা ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষিমোড় পৌছলে পিছন দিক থেকে তিন ছিনতাইকারী একটি মটরসাইকেল যোগে এসে তাদের মটর সাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে ৯৯৯ এ ফোন পেয়ে কচাকাটা থানা পুলিশ ও ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযানে নামেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, খবর পাওয়ার সাথে সাথে কচাকাটা থানা ও ভূরুঙ্গামারী থানার পুলিশ সারাসি অভিযান পরিচালনা করে। ছিনতাই হওয়া টাকার আংশিকসহ তাদেরকে আটক করা হয়েছে। অপর ছিনতাইকারীকে আটক এবং বাকী টাকা উদ্ধারে চেষ্টা চলছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর