আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন








কুড়িগ্রামে  গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 


এ উপলক্ষে গতকাল রাতে মেডিকেয়ার নার্সিং  এন্ড মিডওয়াইফারী কলেজের হলরুমে চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা - কর্মচারী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদ। 


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল এবং  মেডিকেয়ার নার্সিং  এন্ড মিডওয়াইফারী কলেজের প্রতিষ্ঠাতা এবং  চেয়ারম্যান ডাঃ অমিত কুমার বসু। 


চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ডাঃ বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন,বিশিষ্ট সিনিয়র চিকিৎসক  সাবেক সিভিলসার্জন ডাঃ মৃণাল কান্তি রায়, সাবেক সিভিলসার্জন ডাঃ আমিনুল ইসলাম,কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ নাসের মজুমদার, সিনয়র কনসালটেন্ট (এ্যানেস্থিয়া)  ডাঃ জাহাঙ্গীর আলম, শিশু বিশেষজ্ঞ ডাঃ পুলক সরকার, পৌর কমিশনার আল হারুনুজ্জমান হারুন প্রমুখ। 


এসময় অন্যান্যের মধ্যে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ দেব, ডাইরেক্টর অসীম কুমার ঘোষ, মেডিকয়ার নার্সিং এন্ড মিডওয়াইফারী কলেজের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খন্দকার ফাহিম উপস্থিত ছিলেন। 



বক্তারা এ-সময়, সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার  মাঝে-ও মানসম্মত  চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখে গরীব ও অসহায় রোগীদের সেবা চালিয়ে আসার জন্য ডাঃ অমিত কুমার বসুকে ধন্যবাদ জানান। 


আরও খবর