জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

প্রধানমন্ত্রী কর্তৃক আটোয়ারী উপজেলার মডেল মসজিদ উদ্বোধন

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালি সংযুক্ত থেকে শুভ উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে আটোয়ারী উপজেলার মডেল মসজিদ উদ্বোধনের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্রনালয়ের অধীনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন। 

ঘোষণার পর পরেই ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ তোফাজ্জল হোসেন এর সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আটোয়ারী উপজেলায় উৎসবমুখর পরিবেশে স্থানীয়ভাবে এই কার্যক্রমের ফলক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভুমি শায়লা সাইদ ত্বন্বী, গনপুর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মতিউর রহমান অন্যানের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ হুমায়ুন কবির, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, গনমাধ্যমকর্মী সহ উপজেলার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। 

আরও খবর