স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

মানিকের দুই সিনেমায় হলে ফিরছেন মাহি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2022 03:01:28 am

সংগৃহীত ছবি

চলতি মাসেই মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ সিনেমা দিয়ে হলে ফিরছেন মাহিয়া মাহি। আগামী অক্টোবরে থাকবেন একই পরিচালকের আরও এক সিনেমা নিয়ে।


মাহিয়া মাহিকে আগের মতো নিয়মিত সিনেমার খবরে পাওয়া যায় না এখন। ফেসবুকেই দেখা মেলে তাঁর। দৈনন্দিন যাপনের দু-একটা ছবি, টুকরো মুহূর্তের ভিডিও আপলোড করেন। লাইভেও আসেন মাঝেমধ্যে। মাহির আলাপের অনেকটা অংশজুড়ে থাকে ‘ফারিশতা’র খবর। এ নামে গাজীপুরে রেস্তোরাঁ চালু করেছেন রাকিব-মাহি দম্পতি। সারা দিনের সাংসারিক কাজ শেষে রাতে ওখানে আড্ডা বসান তাঁরা। 


অনেক দিন নতুন সিনেমায় যুক্ত না হলেও সিনেমা থেকে একেবারে দূরে সরে যাননি মাহি। ‘পরাণ’ সিনেমার প্রিমিয়ারে স্বামীকে নিয়ে এসেছিলেন কিছুদিন আগে। সোমবার রাতের ফেসবুক লাইভেও এল সিনেমার প্রসঙ্গ। ‘হাওয়া’ ও ‘পরাণ’ সিনেমাকে কেন্দ্র করে হলে দর্শকের যে জোয়ার চলছে, তাতে উচ্ছ্বসিত মাহি। রেস্তোরাঁয় বসে এ দুই সিনেমার গান শুনলেন, নিজেও গলা মেলালেন। আর বললেন, ‘পরাণ ও হাওয়া আমাদের সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছে। আমাদের সিনেমা নিয়ে সারা দেশের লোকজন কথা বলছে। এমনকি দেশের বাইরে যাঁরা থাকেন, তাঁদের মুখে মুখেও এ দুই সিনেমার নাম। অনেক দিন পরে এমন দৃশ্য দেখে খুবই ভালো লাগছে।’



দুই বছরের বিরতি পেরিয়ে মাহি অভিনীত সিনেমা আসছে এ মাসে। ১৯ আগস্ট মুক্তি পাবে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’। সরকারি অনুদানের সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর। সোমবার রাতে নতুন পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে ‘আশীর্বাদ’ মুক্তির তারিখ। লাল রঙের পোস্টারের মাঝে ভেসে উঠেছে বাংলাদেশের মানচিত্র। তাতে মাহিয়া মাহি, রোশানসহ অন্যরা। মানচিত্রের বাইরে হুইলচেয়ারে এক শিশু। পরিচালক জানালেন, সিনেমাটির কাহিনি আমাদের মুক্তিযুদ্ধ ও অটিজম নিয়ে। সে বিষয়টিই পোস্টারে তুলে আনা হয়েছে।


আশীর্বাদ’ মুক্তির পর ৭ অক্টোবর ‘যাও পাখি বলো তারে’ নিয়ে হলে দেখা দেবেন মাহি। এটিও মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনা। এ সিনেমায় মাহির সঙ্গে আছেন শিপন মিত্র ও আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি গ্রাম্য পটভূমিতে তৈরি হয়েছে। মূল বিষয়বস্তু প্রেম, বিরহ ও বিচ্ছেদ। গত বছরের অক্টোবরে বান্দরবান ও কক্সবাজারে তিনটি গানের মধ্য দিয়ে শেষ হয়েছিল সিনেমার শুটিং।


এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করেছিলেন মাহি। মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ভালো ব্যবসার পাশাপাশি ৪টি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছিল ‘জান্নাত’।



Tag
আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪৮ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৪ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে