জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

‘এখন দেখছি অস্কারও বিক্রি হয়’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 04:43:52 pm

ভারতকে অস্কার এনে দিয়েছে এস এস রাজামৌলীর সিনেমা ‘আরআরআর’–এর গান ‘নাটু নাটু’। গত বছর মুক্তি পাওয়া এই সিনেমা ব্যবসায়িকভাবে সফল এবং ‘নাটু নাটু’ জিতে নিয়েছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। গোল্ডেন গ্লোব পুরস্কারের পর গতকাল সোমবার অস্কারের ৯৫তম আসরে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নেয় গানটি। কিন্তু এই পুরস্কার জেতার পর অর্থ দিয়ে পুরস্কার কেনার অভিযোগ উঠেছে রাজামৌলীর বিরুদ্ধে। খবর সংবাদ প্রতিদিন।


এই অভিযোগ তুলেছেন দক্ষিণী পরিচালক তামারেড্ডি ভরদ্বাজ। তিনি বলেন, ‘৬০০ কোটি দিয়ে বানানো ওই ছবি নাকি অস্কার প্রমোশনের জন্য খরচ করেছে আরও ৮০ কোটি রুপি। এই টাকায় আমাদের ৮ থেকে ১০টি ছবি তৈরি হয়ে যায়। আর ওরা ওই টাকা শুধু প্রচারের জন্য ব্যয় করেছে।’ 


অন্যদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মেকআপ আর্টিস্ট শান মিট্টাথুল একই অভিযোগ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘আমি এত দিন ভাবতাম ভারতেই শুধু পুরস্কার কেনা যায়। কিন্তু এখন দেখছি অস্কারও বিক্রি হয়! টাকা দিয়ে সব হয়।’


‘নাটু নাটু’র অস্কার জয়ের পর ভারতে চলছে আনন্দ উৎসব। তার মধ্যে এমন অভিযোগ উঠলেও অস্কার জয়ের আনন্দে ভাটা পড়েনি। তবে গান নিয়ে চলছে তর্কবিতর্ক। ভারতীয় বাঙালি অভিনয়শিল্পীরাও এই বিতর্কে পিছিয়ে নেই। ‘নাটু নাটু’র অস্কার জয় নিয়ে ভারতীয়দের অধিক আদিখ্যেতা ভালো লাগেনি ভারতীয় বাঙালি অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের কাছে।


গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, ‘নাটু নাটু নিয়ে এত গর্ববোধ কীসের? আমি বুঝি না, “নাটু নাটু” নিয়ে কি সত্যি গর্ববোধ করতেই হবে? আমরা কোথায় যাচ্ছি? সবাই চুপ করে আছেন কেন? আমাদের সংগ্রহশালায় এটাই কি একমাত্র সেরা? ক্ষোভ জাগে।’ 


তাঁর এই পোস্টে অনেকে বিরোধিতা করলেও অনেকে তাঁর কথার সঙ্গে একমত পোষণ করেছেন। ভারতে অস্কার এলেও অনেকে মনে করছেন, অর্থ দিয়ে কেনা এই পুরস্কারে তেমন খুশি নন কেউই। যে যা–ই বলুক, এখন এসব বিষয় নিয়ে চিন্তা করার সময় নেই ‘আরআরআর’ টিমের। এখন তারা অস্কার জয়ের উদ্‌যাপনে ব্যস্ত। এসব অভিযোগের পর এ নিয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৯ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৪ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে