অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

ভূরুঙ্গামারীতে সোনাহাট ভূমি বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করা হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর উপজেলা বাসীকে যেমন  অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দিয়েছে। তোমনি দুই দেশের দৃষ্টি নন্দন সীমানা  দেখতে  প্রতিদিন  সেখানে যায়  শত শত মানুষ। সেখানে  একটা পিকনিক স্পট,একটি বিশ্রামাগারের অনেক দিনের দাবী ছিল  উপজেলা বাসির।

আজ  মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলার সোনাহাট ভূমি অফিসে আধুনিক মানের জনবান্ধব অভ্যর্থনা, সেবাকেন্দ্র ও বোনিক্যাল গার্ডেনের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।              

এলাকা বাসির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রায়  আট লাখ টাকা ব্যয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পটি বাস্তবায়ন করেন। 

সরজমিনে গিয়ে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার কাছাকাছি অবস্থিত সোনাহাট ভুমি অফিসটির প্রায় ৩ একর নিজস্ব জায়গা রয়েছে। এতে একটি বিরাট পুকুর, খেলার মাঠ, কলাবাগান, পাশেই রয়েছে পরিত্যক্ত রেলের জায়গা। এ সকল জায়গা মনোরঞ্জন  ও দৃষ্টি নন্দন করার জন্য  সারিবদ্ধভাবে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছ। বাগানের মাঝখানে বানানো হয়েছে দর্শানার্থীদের বিশ্রামের জন্য গোল ঘর। ইতোমধ্যে জায়গাটি উপজেলা বাসীর কাছে পিকনিক স্পট হিসাবে খ্যাতি অর্জন করেছে এবং প্রায় প্রতিদিন বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিকনিক খেতে আসেন।

অপরদিকে সোনাহাট স্থলবন্দর ও দু’দেশের সীমান্ত দর্শনের জন্য আগত দর্শনার্থীরা এখানে এসে আনন্দের সাথে কিছু সময় মন প্রাণ জুড়িয়ে নেন। 

আরও খবর






6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৩ ঘন্টা ৩১ মিনিট আগে