নোয়াখালী জেলা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল এবং থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তাসহ অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধির জন্য নোয়াখালী জেলার সুধারাম মডেল থানায় একটি নতুন পিক আপ হস্তান্তর করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারী ) সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার) গাড়িটি সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোয়াখালী, নাজমুল হাসান রাজিব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নোয়াখালী, নিত্যানন্দ চন্দ্র দাস, সিনিয়র এএসপি, (চাটখিল সার্কেল), নোয়াখালী সহ সকল থানার অফিসার ইনচার্জগণ।
১০ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
২০ ঘন্টা ১২ মিনিট আগে
২১ ঘন্টা ২৬ মিনিট আগে
২১ ঘন্টা ৫০ মিনিট আগে