আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

শ্রীমঙ্গলে জাম্বুরাছড়া মারকাযুসসুন্নাহ মাদরাসায় হিফজুল কুরআন সম্পন্নকারী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী জাম্বুরাছড়া গ্রামে অবস্থিত দারুল উলুম মারকাযুসসুন্নাহ জাম্বুরাছড়া মাদরাসায় হিফজুল কুরআন সম্পন্নকারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  বুধবার (৮ মার্চ) সন্ধা ৭টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।


বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাম্বুরাছড়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাকসুদুর রহমান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন মিয়া।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া বালক-বালিকা টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গফুর কবির, দৈনিক দেশবাংলা পত্রিকার স্পেশাল রিপোর্টার সাংবাদিক-কলামিস্ট ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, লেখক-কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহির, সিন্দুরখান ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য তারেক আহমেদ, দারুন নাজাত ক্বওমি মাদরাসার পরিচালক মাওলানা শাফি উদ্দিন, শিক্ষাসচিব মুফতি  ফাহিম আল হাসান বর্ণভী, হাজী মুহাম্মদ আব্দুল কাদির জিলানী, মাওলানা মারুফ আহমেদ ভাগলপুরী এবং সিন্দুরখান বাজার ভাই ভাই ইলেক্ট্রনিক্স এর প্রোপাইটর মাহমুদুল হাসান।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল কাদের, হাফেজ মাওলানা সালমান আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা নোমান আহমদ, মাদরাসা কমিটির সভাপতি আব্দুল্লাহ, মোস্তফা মিয়া, ইদ্রিস মিয়া, আব্দুর রহমান, আব্দুল হক, নূরুল আমীনসহ প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার অভিভাবক রজব আলীসহ অনেকেই অভিব্যক্তি পেশ করেন।


অনুষ্ঠানে মাদরাসা থেকে হিফজ সম্পন্নকারী (হাফেজে কুরআন) ৮জন শিক্ষার্থী এবং নূরানী বোর্ড পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৩জন শিক্ষার্থীকে সনদসহ সম্মাননা স্মারক তুলে দেন আগত অতিথিবৃন্দ।


এসময় মাদরাসার পক্ষ থেকে প্রকাশিত পবিত্র রমজানুল মোবারকের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। 


অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে মাদরাসার আস সুন্নাহ ছাত্র সংসদের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষকতায় বিশেষ অবদান রাখায় মাদরাসার সকল শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও 

অনুষ্ঠানে উপস্থিত মাদরাসার অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে টুপি ও মিসওয়াক হাদিয়া প্রদান করা হয়। রাত ১০টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

প্রসঙ্গত, মাদরাসাটি ২০১৭ সালে প্রতিষ্ঠালাভ করে জাম্বুরাছড়া প্রত্যন্ত অঞ্চলে দ্বীন শিক্ষার আলো বিস্তারে বিশাল ভূমিকা রেখে চলেছে।

আরও খবর