জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা জাতীয় ছাত্রশক্তি মনপুরা উপজেলার উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ছাওলা ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান, জনসচেতনতামূলক আলোচনা ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রদীপ বালার কবিতা - চোখ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 02:13:10 am

ইদানীং কারো চোখে চোখ রাখতে পারি না

রাস্তা দিয়ে হাঁটি আর চোখ বন্ধ করে পাশ কাটিয়ে চলে যাই।

অসাবধানতায় যদিওবা কখনো তাকিয়ে ফেলি দৈবাৎ

মুহূর্তে সরিয়ে নিই চোখ


যেমন চাকরির দাবীতে আন্দোলনরত যুবক-যুবতীদের চোখ

কিম্বা রাজনৈতিক বোমার আঘাতে ছিন্নভিন্ন লাশের চোখ

আমি আর তাকাতে পারি না


ফুটপাত থেকে উঠে দাঁড়িয়েছে যে ছেলেটি

যার ফুটপাত একটু একটু করে

দখল হয়ে যাচ্ছে উন্নয়নের জোয়ারে

যার চোখে লেগে আছে একরাশ ক্ষুধা

আমি তাকাতে পারি না


শস্যক্ষেতে ঘাম ঝরিয়ে যে কৃষক

বুনে চলে ম্যাকডোনাল্ডসের আটা

অথচ সরকারি রেশনের গমে যার পেট চলে

তাঁর চোখের দিকে তাকানোর সাহস ইদানীং আমার আর নেই।


বনগাঁ লোকাল ধরে চাকরির নামে বেরিয়ে এসে

যে মেয়েটা শরীর বেচে ফেরে গভীর রাতে

তাঁর ক্লান্ত অথচ কঠিন চোখের দিকে তাকাই

তেমন বুকের পাটা কই!


চোখ সরিয়ে নিয়ে আমি আকণ্ঠ ডুবে যাই

নেটফ্লিক্স আর ইউটিউবে

স্ক্রল করতে থাকি একের পর এক ফেসবুক রিলস

লাইক কমেন্টস লাভ হাহা-র জঙ্গল পেরিয়ে

এসে দাঁড়াই আয়নার সামনে…


অথচ কি আশ্চর্য,

নির্লজ্জের মতো আমি চেয়ে থাকি নিজের দিকে!

আরও খবর



6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

৭২ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে


deshchitro-6a03222a0aebd-120526065050.webp
সর্বজনপ্রিয়তার ভ্রম

৮৪ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে


6a017d54ec768-110526125516.webp
‘যা খেতে মন চায়’ দিবস আজ, যেভাবে এর সূচনা

৮৫ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে


deshchitro-6a009cfae8894-100526085802.webp
মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

৮৬ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে


deshchitro-69e7514a86898-210426042826.webp
হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

১০৫ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে