ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায়

‘বাহুবলী-২’ সিনেমাকে পেছনে ফেলেছে ‘পাঠান’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 06:58:32 am

দীর্ঘদিন পরে বলিউড বাদশার বাদশাহী রূপ দেখল তার ভক্ত-অনুরাগীরা। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে কিং খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা একের পর এক রেকর্ড ভেঙেছে, গড়েছে নতুন রেকর্ড।


এবার এই সিনেমা পিছনে ফেলল ‘বাহুবলী-২’ সিনেমাটিও। ষষ্ঠ শুক্রবারেও ঊর্ধ্বমুখী ব্যবসার পর ভারতে সর্বকালের সেরা হিন্দি সিনেমার তকমা পেল ‘পাঠান’।


ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শুক্রবারেও বক্স অফিসে ‘পাঠান’ ঝড় অব্যাহত। এদিনও ভারতেই এই সিনেমাটি মোট ১.০৭ কোটি রুপির ব্যবসা করে। হিন্দিতে ব্যবসার পরিমাণ ১.০৫ কোটি ও অন্যান্য ভাষায় ব্যবসার পরিমাণ ০.০২ কোটি রুপি।


জানা গেছে ভারতের বাইরে ‘পাঠান’ এরই মধ্যে ৪৭.০৪ মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলেছেন। অন্যদিকে ভারতে সিনেমাটি এরই মধ্যে ৫২৯.৯৬ কোটি রুপি ব্যবসা করেছে। যার মধ্যে হিন্দি ভাষায় ৫১১.৭০ কোটি রুপি ব্যবসা করেছে, অন্যান্য ভাষায় ১৮.২৬ কোটি রুপির ব্যবসা করেছে।


বিশ্বজুড়ে ‘পাঠান’ সিনেমা মোট ১০২৮ কোটি রুপির ব্যবসা করেছে। এর মধ্যে ভারতে মোট ৬৪১.৫০ কোটি রুপির গ্রস আয় ও বাইরে ৩৮৬.৫০ কোটির আয় করেছে সিনেমাটি।


সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ও শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ বলিউডের বক্স অফিসের হাল ফিরিয়েছে। শুধু ভারতে নয়, বিশ্বেজুড়ে সিনেমাটি ব্যাপক ব্যবসা করেছে।


এ প্রসঙ্গে ‘পাঠান’ সিনেমার নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘অবিশ্বাস্য মনে হয় যে পাঠান এখন ভারতের এক নম্বর হিন্দি ছবি! দর্শক পাঠানকে যে ভালোবাসা এবং প্রশংসা দিয়েছে তা ঐতিহাসিক এবং এটি বক্স অফিসের ফলাফলে দেখা যাচ্ছে। একজন পরিচালক হিসেবে, আমি গর্বিত যে আমি এমন একটি সিনেমা তৈরি করেছি যা বিশ্বব্যাপী মানুষকে বিনোদন দিয়েছে।’


সিদ্ধার্থ আরও বলেন, ‘হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাম্প্রতিক অতীতে অনেক নিন্দার মধ্য দিয়ে যেতে হয়েছে। লোকজন নাকি আমাদের বয়কটও করতে চেয়েছিলেন। আমাদের বলা হয়েছিল যে আমরা মানুষের মনোরঞ্জন করতে পারি এমন ছবি বানাতেই ভুলে গেছি। ইন্ডাস্ট্রি অনেক কথা শুনেছে এবং আমি খুশি যে পাঠান সেই সমস্ত কথার হয়ে উত্তর দিয়েছে। বোঝাই যাচ্ছে যে আমাদের কেবল ভালো ছবি তৈরি করতে হবে এবং দর্শক এসে সেই ছবি দেখবেন।’


এদিকে বাংলাদেশের দর্শকরাও প্রেক্ষাগৃহে ‘পাঠান’ দেখার জন্য মুখিয়ে আছেন। সিনেমাটি মুক্তি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হলেও এখনও ইতিবাচক কোনো অগ্রগতি নেই।

Tag
আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৮ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৪ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে