অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে মাদরাসাতুল কুরআনিল কারীমের বার্ষিক পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল পৌর শহরের সাগরদিঘী রোড (শান্তিবাগ) এলাকায় অবস্থিত ‘মাদরাসাতুল কুরআনিল কারীম ও এতিমখানার’ বার্ষিক পুরস্কার বিতরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব থেকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে রাত ১১টায় দোয়ার মাধ্যমে শেষ হয়।

মাদরাসার দ্বিতীয় তলায় অনুষ্ঠিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন।

মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম ইউসুফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ মকবুল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সহ-সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, আঞ্জুমানে হেফাজতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা ফজলুর রহমান মৌলভীচকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লেখক কলামিস্ট প্রিন্সিপাল মুফতি এহসান বিন মুজাহির, মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা নুরুল আলম সিদ্দিকি, সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফি, মাওলানা আকলিছুর রহমান এবং মাওলানা আব্দুর রকিব।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি কবির হোসেন হুমায়ুন, মঈনুল হক, সেক্রেটারি নুরুল ইসলাম খোকা, কোষাধ্যক্ষ মোঃ ছুরুক মিয়া, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দয়াল, মাওলানা আবু বকর এবং নুর আলম প্রমুখ। 

মাদরাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সামাদ, মাওলানা ইমরান হোসেন, মাওলানা তারেক আহমদ, মাওলানা ইয়াসিন আহমদ, মাওলানা ইউসুফ আহমদ, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ। অতিথিবৃন্দের বক্তব্য শেষে 

মাদরাসা থেকে হিফজ সম্পন্নকারী একজন ছাত্রকে পাগড়ি পড়িয়ে দেন প্রধান অতিথি। এরপর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, প্রাপ্ত (মোমতাজ) শিক্ষার্থীসহ মাদরাসার বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক ফলাফল এবং পড়ালেখার মানোন্নয়ন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অতিথিসহ উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবক এবং সূধী-শুভাকাঙ্খীরা। অভিভাবকসহ দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীর কাছে মাদরাসার উন্নতি ও সফলতা কামনা করেন মাদরাসাতুল কুরআনিল কারীম ও এতিমখানা পরিবার।

মাদরাসার পরিচালক হাফেজ মুফতি আবুল কালাম ইউসুফ বলেন-শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবকরা সন্তুষ প্রকাশ করছেন। আমরা চেষ্টা করছি পড়ালেখার মান আরো বৃদ্ধি করতে। আমাদের মাদরাসার শিক্ষকরাও খুব আন্তরিক। শিক্ষক-অভিভাবকসহ সূধীমহলের সহযোগিতা অব্যাহত থাকলে প্রতিষ্ঠান আরো অনেক দূর এগিয়ে যাবে।

মাদরাসা পরিচালনা কমিটির সহ-সম্পাদক, কাউন্সিলর মীর এম এ সালাম বলেন- পড়ালেখার মানোন্নয়নের দিক দিয়ে শ্রীমঙ্গলে আমরা এগিয়ে আছি। আমাদের স্থান সংকুলান না হওয়া আমরা আর নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারছি না। আশা করি  দেশ-বিদেশের সবার সহযোগিতায় মাদরাসার নিজস্ব জায়গা ক্রয় করে শিক্ষা কার্যক্রম আরো বিস্তৃত করতে পারবো।

আরও খবর

6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে