আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী কলেজ শিক্ষক জাহাঙ্গীর হোসেনের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-03-2023 09:32:48 am


রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর মো: জাহাঙ্গীর হোসেনের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল ১১ টায় মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থ সারথি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান,মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: মাছুদুল হক সিদ্দিকী ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, সব কিছুরই শুরু যখন আছে তার শেষ আছে, এক দিন আমরা সবাই এই ভাবে চলে যাবো। ১৯৯৬ সালের বিসিএস পরীক্ষার মধ্যেমে আমাদের এক সঙ্গে কর্মজীবন শুরু হয়। প্রফেসর জাহাঙ্গীর হোসেন এক জন আদর্শ শিক্ষক ছিলেন। তাই তার জীবন থেকে শিক্ষা নিলে আমাদের জন্য মঙ্গল হবে।

এর আগে বিদায় শিক্ষার সম্পর্কে অনেক শিক্ষক-শিক্ষার্থী বিদায়ী বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষকের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও খবর