নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

নোয়াখালীর সেনবাগে অপপ্রচারের পক্ষে বিপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

ছবি : উপরে অপসারণের দাবিতে ও নিচে অপপ্রচারের বিরুদ্ধে


নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মহিবুস সালাম সবুজের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে এবং তার অপরসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।


রোবাবার (২৬ ফেব্রুয়ারী ) বেলা ১১ টার দিকে উপজেলার সেনবাগ বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম সবুজের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও হাসপাতালে রোগী না দেখে তিনি তার কর্মস্থলে যোগদানের বর্ষপূর্তি করার অভিযোগ তুলেন।


এছাড়াও একটি প্রাইভেট হাসপাতালে তার হাতে এনস্থেসিয়া দেয়ায় সিজারিয়ান অপারেশনের রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এসময় বক্তব্য রাখেন,সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক ও সেনবাগ পৌর যুবলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।


অভিযোগের বিষয়ে জানতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহিবুস সালাম সবুজের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে নোয়াখালীর সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখারের নিকট জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে বিষয়টি আমি জেনেছি। অভিযোগের আলোকে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


অপর দিকে বিকেল সাড়ে ৪ ঘটিকায় সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে মোঃ ফখরুল ইসলাম টিপু পাল্টা মানববন্ধনে বক্তব্যে বলেন, ডাঃ মহিবুস সালাম খান সবুজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) দায়িত্বে আসার পর থেকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে, রুগীরা পর্যাপ্ত পরিমাণ সেবা পেয়ে যাচ্ছে, গত এক বছর যাবত। এই জন্য  কিছু কুচক্রী মহল সেবা ব্যাহত করতে ডাঃ মহিবুস সালাম খান সবুজের পিছনে লেগেছে এবং সামাজিক মিডিয়াতে অপপ্রচারে লিপ্ত থাকার প্রতিবাদে এলাকার সাধারণ জনগণ মানববন্ধন করে।

আরও খবর





deshchitro-6a81e2de0d483-160826101838.webp
অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

২ ঘন্টা ৪৭ মিনিট আগে