জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

এবার তাজিকিস্তানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-02-2023 03:48:01 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


চীনের সীমান্তবর্তী দেশ তাজিকিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। পরে তারা ভূমিকম্পের মাত্রা ৭.১ হিসেবে সংশোধন করে। অপরদিকে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র শুরুতে এটিকে ৭.৩ মাত্রা উল্লেখ করলেও পরে সংশোধন করে ৭.২ মাত্রার কথা জানিয়েছে।


চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, স্থানীয় সকাল ৮টা ৩৭ মিনিটে চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং তাজিকিস্তানের সীমান্তের কাছে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর রয়টার্সের


ইউএসজিএস ধারণা করছে, যে অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কম জনবহুল। অল্প সংখ্যক সাধারণ মানুষ এর দ্বারা প্রভাবিত হবে।


খবরে বলা হয়েছে, এর কেন্দ্রস্থল আফগানিস্তান ও চীনের সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত পূর্বাঞ্চলীয় গোর্নো-বাদাখশানে ছিল বলে মনে করা হচ্ছে।


প্রাথমিক ভূমিকম্পের প্রায় ২০ মিনিট পর একই এলাকায় ৫ মাত্রার আফটারশক আঘাত হানে। কম জনবহুল অঞ্চলটি সুউচ্চ পামির পর্বত দ্বারা বেষ্টিত।


তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির কথা জানায়নি তাজিকিস্তান।


এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। এরপরও আরও কয়েকটি ব্যাপক মাত্রার ভূমিকম্প হয়েছে সেখানে। এছাড়া এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি আফটারশক হয়েছে সেখানে।


তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপে অনেকের লাশ রয়েছে বলে মনে করা হচ্ছে। তুরস্ক এরই মধ্যে উদ্ধার, ধ্বংসস্তূপ পরিষ্কার ও গৃহহীনদের স্থিতিশীল করার জন্য ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছে।


ভূমিকম্পের পর শতাধিক দেশ তুরস্ক ও সিরিয়ায় মানবিক সাহায্য ও উদ্ধারকারী দল নিয়ে পৌঁছে যায়। অনেক দেশের উদ্ধারকারীরা এরই মধ্যে তাদের কার্যক্রম শেষ করে দেশে ফিরেছে।


তুরস্ক-সিরিয়ার পর এরই মধ্যে বেশ কয়েকটি দেশেই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তার মধ্যে রয়েছে- ইন্দোনেশিয়া, ইরান, নিউজিল্যান্ড, নেপাল ও ভারত। সর্বশেষ তাজিকিস্তানেও ভূমিকম্প অনুভূত হলো।

আরও খবর



6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

১০ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১৪ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে