মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় বর্ণাঢ্য আয়োজন বরুড়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল -আপ এর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ক্ষেতলালে দুইশো বছরের পুরনো মেলা; প্রধান আকর্ষণ লাঠিখেলা মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পীরগাছায় আগামীকাল ১৬ নভেম্বর বজলুর রশিদের তাফসিরুল কোরআন মাহফিল মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজন সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইগাতীতে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গফরগাঁও থানা ভবনের জরাজীর্ণ অবস্থা, আবাসন সংকটে পুলিশ সদস্যরা শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা লাখাইয়ে ১০/২০ টাকার নোটের বেহাল দশা, ভোগান্তিতে গ্রাহক। পীরগাছায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৬০০ শিক্ষার্থী চকলেটের প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সিলেট থেকে গ্রেপ্তার আসামি শিবচরে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও, স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিষ্কার করলেন বাজার

আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী জিকোর ব্যাপক প্রচারণা

ছবি সংগৃহীত।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে আগাম প্রচারণা ও নির্বাচনী আলোচনা জমে উঠেছে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। বর্তমানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলোচনায় এসেছেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের রড় ছেলে মিজানুর রহমান জিকো। উচ্চশিক্ষা, আন্তর্জাতিক কর্মঅভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যকে সঙ্গে নিয়ে মিজানুর রহমান জিকো ইউনিয়নজুড়ে নিজের অবস্থান তুলে ধরছেন। ইতোমধ্যে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় সমস্যার খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় অবস্থানে রয়েছেন। 

বর্তমানে মিজানুর রহমান জিকো জিএম অ্যাকুয়াকালচার লিমিটেড এবং জিএম ফিডমিল লিমিটেড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির সঙ্গেও তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বগুড়া জেলা যুবদলের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইসিটি ফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ঐতিহ্যের উত্তরসূরি হিসেবে নিজেকে গড়ে তুলতে চান মিজানুর রহমান জিকো। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর দাদা প্রয়াত আব্দুল মজিদ তালুকদারের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান জিকো জানান, জনগণের সেবাই হবে আমার প্রধান লক্ষ্য। আমার দাদা, চাচা ও বাবাকে দেখেছি মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে জনসেবা করতে। তাঁদের সেই আদর্শ ও পথ অনুসরণ করেই আমিও মানুষের আস্থার প্রতীক হতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবসময় পাশে থাকতে চাই। এ জন্য সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। বর্তমানে আমি দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।

Tag
আরও খবর