জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে চায়ের দোকানের ক্যাশ বাক্স থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

মোঃ আশিকুর রহমান চৌধুরী ( Contributor )

প্রকাশের সময়: 06-10-2026 08:46:45 pm

টাকা রাখতে গিয়ে আঁতকে উঠলেন দোকানদার—ক্যাশ বাক্সের গহীনে কুণ্ডলী পাকিয়ে বসে আছে মারাত্মক বিষধর সবুজ ফণিমনসা! চা পানের আড্ডায় মুহূর্তেই নেমে এলো চরম আতঙ্ক, ছোট দোকানটিতে তৈরি হলো থমথমে পরিবেশ।


মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল নতুন বাজারের ব্যবসায়ী বকুল পালের চায়ের দোকানে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বেচাকেনা চলাকালে ক্যাশ বাক্সে হাত দিতেই এক বিষধর সাপের মুখোমুখি হন বকুল পাল। চোখের নিমেষে ছড়িয়ে পড়ে ভয় ও চাঞ্চল্য। দোকান ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যান ক্রেতা ও পথচারীরা। পরিস্থিতি বেসামাল হয়ে উঠলে প্রাণ বাঁচাতে ও বন্যপ্রাণী রক্ষায় তাৎক্ষণিক বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। জীবনঝুঁকি নিয়ে সুনিপুণ কৌশলে ক্যাশ বাক্সের ভেতর থেকে বিষধর ‘সবুজ ফণিমনসা’ সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তারা।


বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার কাজ শেষে সাপটিকে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করার লক্ষ্যে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।


এ বিষয়ে তিনি আরো বলেন, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও কোনো বন্যপ্রাণী, পশুপাখি ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে না মেরে বা আঘাত না করে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।

Tag
আরও খবর