জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

মোঃ আশিকুর রহমান চৌধুরী ( Contributor )

প্রকাশের সময়: 06-10-2026 08:33:23 pm

একটি মানবিক বাংলাদেশ গঠনে ক্রীড়া সংস্কৃতির কোনো বিকল্প নেই উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশে ক্রীড়া চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং মোট ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করার মেগা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্কুল মাঠে 'শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি' এবং খেলোয়াড়দের সুবিধার্থে নবনির্মিত ড্রেসিং রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া স্কুল মাঠের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং স্মারক হিসেবে দুটি বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "শ্রীমঙ্গল রেলওয়ে খেলার মাঠসহ দেশের যেখানেই খেলার মাঠ অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, তার সবই উদ্ধার করা হবে।" তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বেদখলকৃত মাঠ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে। নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলো সংস্কার করে ব্যবহারোপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জেলা স্টেডিয়ামগুলোতে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার সুযোগ তৈরি করা হবে। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য কেবল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে বছরব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে উদীয়মান প্রতিভা গড়ে তোলা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ সরফু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আব্দুল ওয়াহিদ রাজু, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, এবং উপজেলা বিএনপি নেতা মো. তাজ উদ্দিন তাজুসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও নেতৃবৃন্দ।


মাঠের আনুষ্ঠানিকতা শেষে বেলা আড়াইটায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ও জয়েন্ট স্পোর্টস কাউন্সিলের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী জেলার ক্রীড়া সংস্কৃতির সার্বিক উন্নয়ন, বর্তমান সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ক্রীড়াবিদদের সঙ্গে সরাসরি উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

Tag
আরও খবর