মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মোছাঃ জেসমিন আক্তার। মোছাঃ জেসমিন আক্তার মরহুম সিরাজ ফকিরের ছোট মেয়ে এবং সারিকালিনগর গ্রামের মোঃ সাজল মিয়ার স্ত্রী। স্থানীয়ভাবে পরিচিত এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার নির্বাচনী প্রচারণার মূল বক্তব্য “প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ” এ স্লোগানকে সামনে রেখে তিনি ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন। জেসমিন আক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করবেন তিনি। বিশেষ করে নারী ও স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। এদিকে তার প্রার্থিতাকে ঘিরে সংশ্লিষ্ট তিন ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তার সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag
আরও খবর