কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ১১নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এলাকার মরাগাছতলা সাকিনস্থ মাল্টিপারপাস কমিউনিটি এন্ড সার্ভিস সেন্টার (সাবেক আশ্রয়কেন্দ্র) এর সামনে ইট সলিং রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহভাজন মোহাম্মদ জহির (১৯)’কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে দেহতল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জহির উখিয়ার ময়নারঘোনা ১২নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-০২ এফসিএন নং-২০২৬০০ এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
১ ঘন্টা ০ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ ঘন্টা ১৭ মিনিট আগে
২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৩৪ মিনিট আগে