ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জাঙ্গালিয়াকান্দা এলাকায় জুঁই দলের সদস্য ও তাঁদের স্বামীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত এ প্রশিক্ষণে নারী-পুরুষসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে জাঙ্গালিয়াকান্দা জুঁই দলের ১০ জন নারী সদস্য ও তাঁদের স্বামী, প্যারা কাউন্সিলর এবং মাঠ সহায়ক উপস্থিত ছিলেন। শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে কারিতাস বাংলাদেশের সীডস কর্মসূচির কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়। প্রশিক্ষণের মূল পর্বে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক চাপ ও উদ্বেগের কারণ, মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন উপায় এবং পারিবারিক ও সামাজিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুর্ঘটনা ও অসুস্থতার প্রাথমিক পর্যায়ে করণীয়, ক্ষতস্থানের প্রাথমিক পরিচর্যা, জ্বর, ডায়রিয়া, সাপের কামড়, পোড়া এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরে সক্রিয়ভাবে অংশ নেন। পরে তাঁরা নিজ নিজ পরিবার ও সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনের সময় প্রাথমিক চিকিৎসা প্রদানে সচেতন ভূমিকা রাখার অঙ্গীকার করেন। প্রশিক্ষণের শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে