‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

আটোয়ারী উপজেলায় বালিকাদের বাই সাইকেল প্রতিযোগিতা ও রিফ্লেক্টর স্টিকার বিতরণ

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে অধ্যায়নরত স্কুল, মাদ্রাসা ও কলেজগামী ছাত্রীদের অংশগ্রহণে বাই সাইকেল প্রতিযোগিতা, রিফ্লেক্টর স্টিকার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাঠে এসে এই বাই সাইকেল প্রতিযোগিতা ও রিফ্লেক্টর স্টিকার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০ জন বালিকা অংশ নেয় এই প্রতিযোগিতায়। ১০০ মিটার, ৬০০ মিটার বাই সাইকেল রেস এবং ধীর গতিতে সাইকেল চালানোর আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন - উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও গণমাধ্যম কর্মীর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা। এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।

তিনি জানান, শিল্প-বিপ্লব এবং যানবাহনের অধিক চাপের কারণে বর্তমান বিশ্বের পরিবেশ হুমকির মুখে। আগামীতে সুন্দর পৃথিবী তৈরির জন্য সাইকেল বাহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং শিক্ষার্থীদের উৎসাহ দিতেই মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে