মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে ১০৪ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ঘটনার মূলহোতা রুজিনা আক্তার পালিয়ে যেতে সক্ষম হন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— দোহাজারী পৌরসভার হাইওয়ে কলোনীর মো. মানিক (৪০) এবং শহিদুল ইসলাম সোহাগ (৩৮)। মানিক স্থানীয় জাফরের ছেলে এবং সোহাগ জামালি নামের এক ব্যক্তির ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইফুল আলম ও এএসআই সোহেল মিয়ার নেতৃত্বে একটি যৌথ দল হাইওয়ে কলোনীর রুজিনা আক্তারের বাসায় অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাসার ভেতরে অভিনব কায়দায় গর্ত করে লুকিয়ে রাখা ১০৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া রুজিনা আক্তার (মো. মানিকের স্ত্রী) এই মাদক সিন্ডিকেটের মূল প্রধান হিসেবে পরিচালনা করে আসছিলেন। পুলিশ ঘরে ঢোকার আগেই সুযোগ বুঝে তিনি সটকে পড়েন।

 

অভিযান পরিচালনাকারী দল উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত দুই আসামিকে হেফাজতে নেয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের চন্দনাইশ থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক মূলহোতা রুজিনা আক্তারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর