চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে ১০৪ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ঘটনার মূলহোতা রুজিনা আক্তার পালিয়ে যেতে সক্ষম হন

 

গ্রেপ্তারকৃতরা হলেনদোহাজারী পৌরসভার হাইওয়ে কলোনীর মো. মানিক (৪০) এবং শহিদুল ইসলাম সোহাগ (৩৮) মানিক স্থানীয় জাফরের ছেলে এবং সোহাগ জামালি নামের এক ব্যক্তির ছেলে

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইফুল আলম এএসআই সোহেল মিয়ার নেতৃত্বে একটি যৌথ দল হাইওয়ে কলোনীর রুজিনা আক্তারের বাসায় অভিযান পরিচালনা করে তল্লাশিকালে বাসার ভেতরে অভিনব কায়দায় গর্ত করে লুকিয়ে রাখা ১০৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়

 

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া রুজিনা আক্তার (মো. মানিকের স্ত্রী) এই মাদক সিন্ডিকেটের মূল প্রধান হিসেবে পরিচালনা করে আসছিলেন পুলিশ ঘরে ঢোকার আগেই সুযোগ বুঝে তিনি সটকে পড়েন

 

অভিযান পরিচালনাকারী দল উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত দুই আসামিকে হেফাজতে নেয় পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের চন্দনাইশ থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে পলাতক মূলহোতা রুজিনা আক্তারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024