শেরপুর জেলার সদর উপজেলায় করাতকল লাইসেন্স বিধিমালা, ২০১২-এর ৩(১) ধারা লঙ্ঘনের দায়ে একটি করাতকলকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান। অভিযান পরিচালনায় জেলা পুলিশ ও জেলা বন বিভাগের সদস্যরা সহযোগিতা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে আইন ও বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ ঘন্টা ১ মিনিট আগে
৯ ঘন্টা ২২ মিনিট আগে
৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ ঘন্টা ২৯ মিনিট আগে