মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চন্দনাইশ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ, সাতবাড়িয়া ভূমি অফিস ও সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সাতবাড়িয়া ভূমি অফিসে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ, দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং সেবা সহজীকরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন বিভাগীয় কমিশনার।

ভূমি অফিস পরিদর্শনের সময় তিনি অফিসের বিভিন্ন রেজিস্টার, ফাইল ও নথিপত্র পর্যালোচনা করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। এ সময় সাধারণ মানুষ যাতে সরাসরি সরকারি সেবা গ্রহণ করতে পারেন এবং কোনো ধরনের দালালের মাধ্যমে সেবা নিতে বাধ্য না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “যেখানে মিষ্টি বা গুড় থাকে, সেখানে পিঁপড়া আসবেই। কিন্তু সেই পিঁপড়াকে দূরে রাখা এবং সেবা সহজ করে দেওয়াই আপনাদের মূল দায়িত্ব।” একই সঙ্গে কোনো সেবাগ্রহীতাকে অযথা হয়রানি বা ঘোরানো যাবে না এবং নির্ধারিত সময়ে সেবা নিশ্চিত করতে হবে বলে তিনি সতর্ক করেন।

এ সময় উপস্থিত কয়েকজন সেবাগ্রহীতা ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবা নিতে গিয়ে নানা ভোগান্তির কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, দালালের মাধ্যমে কাজ না করিয়ে সরাসরি সেবা নিতে গেলে অনেক সময় হয়রানি ও দীর্ঘসূত্রতার মুখে পড়তে হয়।

সেবাগ্রহীতাদের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনেন বিভাগীয় কমিশনার। সাধারণ মানুষকে হয়রানি করা হলে কিংবা কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

এ সময় তার পরিদর্শনে সহযোগিতা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বিভাগীয় কমিশনারের সফর প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, “বিভাগীয় কমিশনার স্যার নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ পৌরসভা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ, সাতবাড়িয়া ভূমি অফিস এবং সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়ালেখার বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে বিদ্যালয় ও পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।”

তিনি আরও বলেন, পরিদর্শনকালে জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এটি কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযান নয়; বরং নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবেই বিভাগীয় কমিশনার এসব দপ্তর পরিদর্শন করেছেন।

ইউএনও বলেন, “ভূমি অফিসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং দালালদের কোনো সুযোগ না থাকে, সে বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।”

তবে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বইয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা বা আদেশ উল্লেখ করা হয়েছে কি না—এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

 

Tag
আরও খবর