নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চন্দনাইশ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার . মো. জিয়াউদ্দীন বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ, সাতবাড়িয়া ভূমি অফিস সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন

পরিদর্শনকালে সাতবাড়িয়া ভূমি অফিসে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ, দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং সেবা সহজীকরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন বিভাগীয় কমিশনার

ভূমি অফিস পরিদর্শনের সময় তিনি অফিসের বিভিন্ন রেজিস্টার, ফাইল নথিপত্র পর্যালোচনা করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন সময় সাধারণ মানুষ যাতে সরাসরি সরকারি সেবা গ্রহণ করতে পারেন এবং কোনো ধরনের দালালের মাধ্যমে সেবা নিতে বাধ্য না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “যেখানে মিষ্টি বা গুড় থাকে, সেখানে পিঁপড়া আসবেই কিন্তু সেই পিঁপড়াকে দূরে রাখা এবং সেবা সহজ করে দেওয়াই আপনাদের মূল দায়িত্বএকই সঙ্গে কোনো সেবাগ্রহীতাকে অযথা হয়রানি বা ঘোরানো যাবে না এবং নির্ধারিত সময়ে সেবা নিশ্চিত করতে হবে বলে তিনি সতর্ক করেন

সময় উপস্থিত কয়েকজন সেবাগ্রহীতা ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য সেবা নিতে গিয়ে নানা ভোগান্তির কথা তুলে ধরেন তাদের অভিযোগ, দালালের মাধ্যমে কাজ না করিয়ে সরাসরি সেবা নিতে গেলে অনেক সময় হয়রানি দীর্ঘসূত্রতার মুখে পড়তে হয়

সেবাগ্রহীতাদের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনেন বিভাগীয় কমিশনার সাধারণ মানুষকে হয়রানি করা হলে কিংবা কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন

সময় তার পরিদর্শনে সহযোগিতা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা

বিভাগীয় কমিশনারের সফর প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, “বিভাগীয় কমিশনার স্যার নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ পৌরসভা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ, সাতবাড়িয়া ভূমি অফিস এবং সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়ালেখার বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন একই সঙ্গে বিদ্যালয় পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন

তিনি আরও বলেন, পরিদর্শনকালে জনপ্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন এটি কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযান নয়; বরং নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবেই বিভাগীয় কমিশনার এসব দপ্তর পরিদর্শন করেছেন

ইউএনও বলেন, “ভূমি অফিসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং দালালদের কোনো সুযোগ না থাকে, সে বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে

তবে বিভাগীয় কমিশনারের পরিদর্শন বইয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা বা আদেশ উল্লেখ করা হয়েছে কি না বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024