কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিনসহ ৫০০ মিটার পাইপ অকেজো মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘুষ নয়’ দাবি সংশ্লিষ্টদের পাংশায় চুরি করতে এসে গণপিটুনির শিকার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু টাঙ্গাইলের ঘাটাইলে ৫ দিনের জমজ দুই শিশু রেখে প্রেমিকের সঙ্গে মা উধাও বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: ৫শ থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলো দিমেক হাসপাতাল নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সুবর্ণচরে ব্রাককর্মী-শিশুসহ পৃথক ৩ মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকানে আগুন লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা বুধহাটা কলেজিয়েট স্কুলে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার।

চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড

ঢাকা-বরিশাল নৌপথে চলাচলরত মানামী লঞ্চের মালিক সালাম শিপিং লাইনস লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুস সালামকে চেক প্রতারণার একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে তাকে ৬ কোটি ২৭ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-১-এর বিচারক মেহেদী হাসান এ রায় প্রদান করেন। মামলা সূত্রে জানা যায়, ইসমত আরা বাদী হয়ে এনআই অ্যাক্টের ১৩৮/১৪০ ধারায় সিআর ৮৩৭/৩১ নম্বর মামলাটি আদালতে দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, জয়েন্ট স্টকের মালিকানা অনুযায়ী মানামী লঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডার ফিরোজ আলম, শেয়ারহোল্ডার ইসমত আরা এবং শেয়ারহোল্ডার আহমেদ জাকিকে নিয়ে লঞ্চ পরিচালনা এবং আয়-ব্যয়ের হিসাব করার কথা ছিল। কিন্তু কৌশলে সালাম শিপিং লাইনস লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুস সালাম তাদেরকে ব্যবস্থাপনা থেকে সরিয়ে দেন। এমনকি তিন বছরের আয়-ব্যয়ের হিসাব না দিয়ে তাদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে। পরে লঞ্চ মালিকদের এক বৈঠকে মানামী লঞ্চ পরিচালনার তিন বছরের হিসাব অনুযায়ী ৬ কোটি ২৭ লাখ টাকা পরিশোধের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী আবদুস সালাম ওই টাকা পরিশোধের জন্য ইসমত আরাকে ৬ কোটি ২৭ লাখ টাকার একটি চেক প্রদান করেন। চেকটি ঢাকার গুলশান শাখার সিটি ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করা হলে তিনবার চেকটি ডিজঅনার হয়। পরে এ ঘটনায় চেক প্রতারণার মামলা করা হয়। এদিকে বরিশাল লঞ্চ মালিক সমিতির সিনিয়র সহসভাপতি শেখ আবদুর রহিম জানান, লঞ্চ মালিক সমিতি বিষয়টি সম্পর্কে অবগত। তৎকালীন সময়ে ক্ষমতার প্রভাবে আবদুস সালাম এ কাজ করেছেন বলে তিনি দাবি করেন। এখন আইনি বিষয়টি মেনে নিতে হবে বলেও জানান তিনি। এ বিষয়ে সালাম শিপিং লাইনস লিমিটেডের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে মানামী লঞ্চের সুপারভাইজার বাপ্পি জানান, মালিক আবদুস সালাম বর্তমানে বিদেশে রয়েছেন। তার সঙ্গে কথা বলে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি।
আরও খবর