নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি

জামালপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনের মামলায় সাত জুয়াড়িকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে এজাহার নামীয় আসামি পাঁচ জুয়াড়িকে কারাগারে পাঠানোর আদেশ দেন সংশ্লিষ্ট বিচারক। 


আসামিরা হলো- জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সমাজাল (৩০), মিস্টার (৪০), জাহাঙ্গীর (৩০), মনোহার (৩৮), রাশেদ (৩৫)। এ ছাড়া বুধবার বিকেলে এজাহরভুক্ত আসামি পাশ্ববর্তী গাইবান্ধা ইউনিয়নের নয়া মালমারা গ্রামের শাহ আলম (৩০) এবং জাকিরুল (২৫)-কে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর বালুচর এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে জুয়া খেলা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল জুয়া খেলার আসরে অভিযান চালান। এসময় অন্যান্য জুয়াড়ি দৌড়ে পালিয়ে গেলেও শাহ আলম এবং জাকিরুলকে আটক করে পুলিশ। পরে রাতে এসআই মো. জুনায়েদ হাসান বাদী হয়ে সাতজনের নামোলেখসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় জুয়া প্রতিরোধের নতুন আইনের ১৫ ধারায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের ভার পেয়েছেন এসআই ইব্রাহীম খলিল। 


আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোছা. আরিফা আক্তার বলেন, জুয়া প্রতিরোধের নতুন আইনের এক মামলায় দুই দিনে সাতজন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই মামলাটি এখানকার জুয়া প্রতিরোধের নতুন আইনে দায়ের প্রথম কোনো মামলা।


ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জুয়া প্রতিরোধের নতুন আইনে থানায় প্রথম বারের মতো একটি মামলা রুজু করা হয়েছে। এখন থেকে জুয়া প্রতিরোধের নতুন আইনেই মামলা হবে। এলাকা জুয়ামুক্ত রাখতে পুলিশী অভিযান চলমান। 

উল্লেখ্য, ১৮৬৭ সালের প্রায় দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে যুগোপযোগী ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ প্রণয়ন ও কার্যকর করেছে বর্তমান সরকার। নতুন এই আইনে অনলাইন জুয়া, বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ম্যাচ ফিক্সিং এবং ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল আর্থিক লেনদেন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং সর্বোচ্চ ৭ থেকে ১০ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

জুয়া প্রতিরোধের নতুন আইনে ইসলামপুর থানায় দায়ের করা মামলাটি জেলার প্রথম কোনো মামলা। এর আগে ৪ জুলাই চুয়াডাঙ্গার জীবননগর থানায় ১৪ জনের নামোল্লেখসহ ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি দিয়ে সারাদেশের মধ্যে প্রথমবারের মতো নতুন জুয়া আইনে মামলা হয়।

আরও খবর