নোয়াখালীর সেনবাগে বাপেক্সের মূল্যায়ন-কাম-উন্নয়ন প্রকল্প ; আড়াই মাসের মধ্যে মিলতে পারে চূড়ান্ত ফলাফল নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে বিলে কচুরিপানা সরানোকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ ও কথা-কাটাকাটির জের ধরে ভাতিজার লাঠির আঘাতে সানিয়া বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দড়িকালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে বিলের নালায় গাছের ডাল ফেলার সময় কচুরিপানা বেঁধে রাখার দড়ি ছিঁড়ে যাওয়া নিয়ে ভাতিজা শাহ আলম এবং তার ভাই-বোনদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগবিতণ্ডার মধ্যে ভাতিজা শাহ আলম ক্ষিপ্ত হয়ে কাছে থাকা লাঠি দিয়ে চাচি সানিয়া বেগমকে আঘাত করে। লাঠির আঘাতে গুরুতর আঘাত পেয়ে সানিয়া বেগম ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরমোহাম্মদ বলেন, ভাসুরের ছেলের লাঠির আঘাতে সানিয়া বেগম নিহত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলমান।

Tag
আরও খবর