জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার - ১

বগুড়ার আদমদীঘিতে ৫৮ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আব্দুর রহিম (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৫ জুলাই) বিকেলে বিক্রি করার সময় উল্লেখিত পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহিম আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিলোচ জয়দেবপুর পাড়া গ্রামের হসমত আলী মন্ডলের ছেলে। 

পুলিশ জানান, শনিবার বিকেলে আদমদীঘির কুন্দগ্রাম তিলোচ জয়দেবপুর পাড়া গ্রামে নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স সহ ওই বাড়িতে অভিযান চালান। এ সময় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করার সময় মাদক কারবারি আব্দুর রহিমকে গ্রেফতার করেন এবং তার শয়ন ঘরের খাটের নিচ থেকে ৫৮পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত আব্দুর রহিমের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা রুজু করে রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই। পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


Tag
আরও খবর