মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

চন্দনাইশে একের পর এক প্রাথমিক বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় হঠাৎ করেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চোর চক্র। চলতি মাসেই উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক বিদ্যালয়ে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন সমাজের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোর চক্রের শিকার হওয়া বিদ্যালয়গুলো হলো—চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাঠানদণ্ডী উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষাদানে ব্যবহৃত ল্যাপটপ, প্রজেক্টর, আইপিএস, সাউন্ড সিস্টেম, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও শিক্ষা উপকরণ। এসব মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পাঠদান ও আইসিটি ভিত্তিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য চুক্তিভিত্তিক ‘দপ্তরি-কাম-প্রহরী’ নিয়োগবিধি থাকলেও অনেক বিদ্যালয়ে পদটি খালি রয়েছে। কিছু কিছু বিদ্যালয়ে প্রহরীরা দিনের বেলা দীর্ঘ সময় অবস্থান ও দাপ্তরিক কাজ করায় রাতের বেলা অনেকেই বিদ্যালয়ে অবস্থান করেন না। ফলে রাতে বিদ্যালয়গুলো অরক্ষিত থেকে যায়। এ সুযোগটি কাজে লাগিয়ে চোরের দল বিদ্যালয়ের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে।

স্থানীয় অভিভাবকরা জানান, বিদ্যালয়গুলোতে ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে সরকার ল্যাপটপ ও প্রজেক্টর দিয়েছিল। কিন্তু রাতে নিরাপত্তা না থাকায় একের পর এক বিদ্যালয়ে চুরি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও থানা পুলিশ কর্তৃক দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং প্রহরীদের দায়িত্ব নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।

গত ২০ জুলাই দিবাগত রাতে ৫মে বারের মতো চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের লক ভেঙে প্রবেশ করে সিসি ক্যামেরা, মনিটর, নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী বাদী হয়ে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে গত ১৮ জুলাই দিবাগত রাতে চোরের দল দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে প্রবেশ করে ২টি ল্যাপটপ, ৮টি বৈদ্যুতিক পাখা, ইউপিএস, মনিটর, প্রজেক্টরসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একইভাবে গত ১৯ জুলাই পাঠানদণ্ডী উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা ভেঙে চোর প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একইভাবে ফতেনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক চুরির ঘটনা সংগঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সরঞ্জাম উদ্ধার ও আইনানুগ সহযোগিতার কোনো তৎপরতা না দেওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ হতাশ। তারা হতাশ হয়ে বলেন, "সরকারি মাল দরিয়া মে ঢাল"। এ ব্যাপারে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইলিয়াছকে ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিনিধিকে তার অফিসে যেতে বলেন। অন্যথায় প্রতিনিধি পাঠালেও সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন তিনি।

 

Tag
আরও খবর