স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

শ্রীমঙ্গলে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রশাসনের কঠোর বার্তা

মোঃ আশিকুর রহমান চৌধুরী ( Contributor )

প্রকাশের সময়: 22-07-2026 10:03:46 pm

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। একই সঙ্গে পৌর এলাকার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ী ও নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


বুধবার (২২ জুলাই) শহরের নতুন বাজার এলাকার মাছ, সবজি ও চাল বাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাজারের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং চলাচলের পরিবেশ পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


পৌর প্রশাসক বলেন, নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শ্রীমঙ্গল পৌরসভা বদ্ধপরিকর। তিনি বলেন, “ব্যবসায়ী, নাগরিকসহ সবাই সচেতন না হলে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ নগর গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজের আবর্জনা নিজেকেই নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং ফুটপাত ও সড়ক দখল না করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে হবে।”


পরিদর্শন শেষে মো. জিয়াউর রহমান বলেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে নিয়মিত নজরদারি পরিচালনা করা হবে।


তিনি আরও জানান, বাজার এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


পরিদর্শনকালে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী ও শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে