রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

চলন্ত সিএনজি থেকে ফিল্মি স্টাইলে বকশীগঞ্জের পিআইও মোবাইল ছিনতাই


জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হাবীবুর রহমান সুমনের একটি মোবাইল সেট চলন্ত সিএনজি থেকে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। 


মো. হাবীবুর রহমান সুমন বকশীগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী ইসলামপুরে অতিরিক্ত পিআইওর দায়িত্ব পালন করে আসছেন। তিনি চলন্ত সিএনজিতে মোবাইল চালাচ্ছিলেন। এসময় মোটরসাইকেল চালানো অবস্থায় ছিনতাইকারী ফিল্মি স্টাইলে মোবাইল সেটটি ছিনতাই করে।



পিআইও মো. হাবীবুর রহমান সুমন বলেন, 'ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে মুক্তাগাছা সিএনজি স্টেশন থেকে আমি একটি সিএনজিতে উঠি। সিএনজিতে আরও যাত্রী ছিলো। ডান পাশে বসে মোবাইল চালাচ্ছিলাম। সিএনজিটি মাইজবাড়ী এলাকায় পৌঁছিলে পেছন থেকে ছেড়ে আসা মোটরসাইকেল চালক তাঁর বাম হাত দিয়ে থাবা মেরে আমার মোবাইলটি ছিনতাই করে নেয়। মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিলো না। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিরও রেজিষ্ট্রেশন নম্বর নেই। ছিনতাইকারী নিশ্চয় ভয়ংকর। ডান হাতে মোটরসাইকেল চালানো অবস্থায় বাম হাত দিয়ে থাবা মেরে আমার মোবাইল সেট নিয়ে দ্রূত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়েছে ওই ছিনতাইকারী। এনিয়ে ওইদিন রাতেই ময়মনসিংহ  কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। 



তিনি আরও বলেন, পরে স্থানীয়দের কাছে জানতে পেরেছি, এই এলাকায় সম্প্রতি একইভাবে বেশকয়েকজন যাত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 


ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মোবাইল ছিনতাইয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।





আরও খবর