চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড


জামালপুরের ইসলামপুরে আব্দুল রশিদ (৪৮) নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে একশত টাকা জরিমানা আদায়সহ তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 


আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার ওই দণ্ডাদেশ দেন। 


দণ্ডপ্রাপ্ত আব্দুল রশিদ পৌর শহরের কিসমতজাল্লা গুচ্ছগ্রাম এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। 


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাদকসেবনের অভিযোগের ভিত্তিতে গুচ্ছগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকসেবন অবস্থায় আব্দুল রশিদকে মাদক সেবনের সরঞ্জামসহ হাতে-নাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৯ (১) (গ) ধারার অপরাধে ৩৬ (১) (১৬) ধারা অনুযায়ী তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের বলেন, 'একশত টাকা জরিমানা আদায়সহ

এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকসেবন প্রতিরোধে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।'


Tag
আরও খবর