জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে ফেসবুকে নারীকে অশ্লীল ছবি ও আপত্তিকর ম্যাসেজ পাঠিয়ে নিপীড়ন, যুবক গ্রেপ্তার

ছবি সংগৃহীত।

বগুড়া: আদমদীঘির সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে অশ্লীল ছবি, ভিডিও, আপত্তিকর বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব ও তার শিশুকণ্যাকে যৌন নিপীড়ন সংক্রান্ত পর্ণোগ্রাফি সংক্রান্ত মামলায় আপন বাদশা (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আপন বাদশা আদমদীঘি উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। গত শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে পুলিশ নওগাঁর ছোট যমুনা নদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।   

মামলা সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আপন বাদশা দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে ভুক্তভোগি ওই নারীকে অশ্লীল ছবি, ভিডিও, আপত্তিকর বার্তা পাঠিয়ে ও মাঝে মধ্যে ম্যাসেঞ্জারে অডিও কলে কু-প্রস্তাব দিয়ে মানসিক ভাবে হয়রানির পাশাপাশি তার ১০ বছরের শিশুকণ্যাকে রাস্তায় চলাচলের সময় যৌন নিপীড়ন করে আসছিল। গত ২১ জুন দুপুরে বেলা ১২ টায় ওই নারী স্কুটি বাইক নিয়ে বাসায় ফেরার পথে সান্তাহার রেলগেট পারাপারের সময় অভিযুক্ত আপন বাদশা নামের যুবক দেখা মাত্র কেন ফেসবুকে উল্লেখিত বিষয়ে বিরক্ত করে জানতে চাইলে যুবকটি ক্ষিপ্ত হয়ে নারীকে মারধরে আহত করে তার গলার চেইন খুলে নিয়ে পালায়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।

গত ২৭ জুন রাতে ভুক্তভোগি ওই নারী বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় উল্লেখিত ঘটনায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট ধারায় আপন বাদশাকে আসামী করে একটি মামলা দায়ের করে। গত শনিবার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তখ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান শনাক্ত করে নওগাঁ ছোট যমুনা নদী এলাকা থেকে আপন বাদশাকে গ্রেপ্তার করে। 

সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত আপন বাদশাকে গতকাল শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর