চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু

নিজ নামে নামকরণ করা কলেজে এক বর্ন্যাঢ্য আয়োজনে সংবর্ধিত হয়েছেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু। 


শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পাথর্শী ইউনিয়নে মলমগঞ্জ সুলতান মাহমুদ বাবু মডেল

কলেজ কক্ষে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সামিউল ইসলাম। দুই মেয়েকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন উপজেলা বিএনপির সভাপতি ও এমপি সুলতান মাহমুদ বাবু। 


কলেজের প্রভাষক আব্দুর রফিকের সঞ্চালনায় এমপি সুলতান মাহমুদ বাবুসহ বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কলেজ শিক্ষকেরা।





বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌলাহ পাহলোয়ান, সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, এমপি সুলতান মাহমুদ বাবুর বড় মেয়ে ও উপজেলা মহিলা দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী, ছোট মেয়ে ও কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সদস্য সানজিয়া শাফিজ দ্যুতি, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। 




উল্লেখ্য, আজ থেকে কুড়ি বছর আগে মলমগঞ্জ মডেল কলেজ নাম কলেজটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে নাম পরিবর্তন করে স্থানীয় এমপির নামানুসারে সুলতান মাহমুদ বাবু মডেল কলেজ নামকরণ করা হয়েছে। 



আরও খবর