তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

শান্তিগঞ্জে মাদক সেবন-বিক্রয়কারী জনতার হাতে আটক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মরন নেশা ইয়াবা ক্রয় ও বিক্রয় করার সময় ক্রেতা ও বিক্রেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে এই ঘটনাটি ঘটে। আটকৃতরা হলেন- দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের দুলন মিয়া (ক্রেতা) ও পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন হাজিপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে শাকিল আহমদ (বিক্রেতা)। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই ক্রেতা বিক্রেতা বিকাল থেকে বাঘেরকোনা গ্রামের তালুকদার পয়েন্ট এলাকায় ঘুরাফেরা করছিলেন। তাদের গতিবিধি সন্দেহ হলে তাদেরকে আটক করে তল্লাশি করে স্থানীয় যুবকেরা। এসময় ৩ পিস ইয়াবা উদ্ধার করা গেলেও বাকীগুলো পানিতে ছুঁড়ে ফেলে দিয়েছে বলে জানিয়েছেন আটককারীরা। তাদেরকে আটকের পর একাধিকবার ৯৯৯ কল করে শান্তিগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলে তারা এসে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা, সেলিম আহমদ ও ইমরান হোসেন তালুকদার বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন৷ এলাকার যুব সমাজ সব সময় সচেতন থাকতে হবে। মাদক নির্মুলে যুব সমাজের ভূমিকা রাখার বিকল্প নাই।
Tag