‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২


নোয়াখালীর সুবর্ণচরে সারবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। বুধবার ( ৮ ফেব্রুয়ারী ) রাত ৯টার দিকে উপজেলার পাঙ্খার বাজারের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো-চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম চরবাগ্গা গ্রামের মো: সেলিমের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও একই এলাকার নুর আলমের ছেলে মো: ফরহাদ (১৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। শাহাদাত স্থানীয় পাঙ্খার বাজার জুনিয়র উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। আর ফরহাদ সপ্তম শ্রেণীতে পড়তো।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে উপজেলার পাঙ্খার বাজার থেকে মোটরসাইকেলযোগে শাহাদাত ও ফরহাদ বাড়ি ফিরছিল। এসময় ছিদ্দিক মেম্বারের দোকানসংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হয়।



পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে শাহাদাতকে মৃত ঘোষণা করেন। ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।


চরজব্বার থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন ও নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর