ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা

কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু ঘাড়ে ও পিঠে মারাত্মক ব্যথা জনিত অসুস্থ।  গত বৃহস্পতিবার থেকে ঘাড় ও পিঠের তীব্র ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে,কচুয়ায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করে আসা জিসান আহমেদ নান্নু হঠাৎ করে ঘাড় ও পিঠে তীব্র ব্যথা অনুভব করলে চিকিৎসকের শরণাপন্ন হন। 

বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালের ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এম.এইচ.এম. দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।

চিকিৎসক তার শারীরিক অবস্থার উন্নত মূল্যায়নের জন্য এমআরআই-সহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। 

পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ব্যথার কারণে তিনি স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হওয়ায় শারীরিক ও মানসিকভাবে কষ্টের মধ্যে রয়েছেন।

 তবে দ্রুত সুস্থ হয়ে পুনরায় পেশাগত দায়িত্বে ফিরতে আশাবাদী।

উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালে ব্যথাজনিত জটিলতায় তিনি দীর্ঘ সময় অসুস্থ ছিলেন এবং চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থতা লাভ করেন। এবারও দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।

সাংবাদিক জিসান আহমেদ নান্নুর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। 

একই সঙ্গে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবন ও পেশাগত কর্মকাণ্ডে ফিরতে পারেন।

আরও খবর