একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইগাতীতে কারিতাসের র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা সন্তান আল্লাহর পক্ষ থেকে পিতা-মাতার জন্য এক মহামূল্যবান আমানত কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন

ছবি-নিদেক ফটোগ্রাফার এক্সিবিশন প্রতিযোগিতায় বিজয়ী হলেন যারা।

সবাই মিলে চেষ্টা করি কুতুবদিয়ার পরিচিতি তুলে ধরি এই স্লোগান কে কেন্দ্র করে কক্সবাজারের কুতুবদিয়ার অনলাইন গ্রুপ নিজের দেখা কুতুবদিয়া (নিদেক) পরিবার  কর্তৃক আয়োজিত নিদেক ফটোগ্রাফার এক্সিবিশন অ্যাওয়ার্ড প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন হয়েছে।

 ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগীতায় উপজেলার  প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং নিজেদের সৃজনশীল কাজের মাধ্যমে ছবি প্রদর্শনী, আলো ও শিল্পের অনন্য মিশেলে রাঙিয়ে তোলেন। প্রতিযোগিরা তাদের নিজের তোলা ছবি গ্যালারিতে প্রদর্শন করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন দিদার আলম,২য় হয়েছেন সাদমান হাসান,৩য় হয়েছেন  শামশেদ তাব্রিজ অরফি।

এতে, নিজের দেখা কুতুবদিয়া (নিদেক) পরিবারের  অ্যাডমিন চিত্রশিল্পী মোহাম্মদ আরিফ অংশগ্রহণকারী প্রতিযোগিদের শুভেচ্ছা জানিয়ে বলেন,সৃজনশীলতা, অনুভূতি ও গল্প বলার অসাধারণ ক্ষমতার মাধ্যমে যারা ক্যামেরার ফ্রেমে সৌন্দর্য তুলে ধরেছেন, সেই সকল প্রতিভাবান ফটোগ্রাফারদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।আপনাদের প্রতিটি ছবি আমাদের আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত, আরও অনন্য। এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং কুতুবদিয়ার সৌন্দর্য, সংস্কৃতি ও মানুষের গল্পকে সবার সামনে তুলে ধরার একটি সুন্দর প্রয়াস।বিজয়ীদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা,আপনাদের সাফল্য আগামী দিনের অনুপ্রেরণা হয়ে থাকুক।আর যারা এবার নির্বাচিত হতে পারেননি, তাদের জন্যও রইলো ভালোবাসা ও সম্মান।প্রতিটি অংশগ্রহণই মূল্যবান, প্রতিটি ছবিই একটি গল্প।হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যান, আগামী আয়োজন হয়তো আপনার জন্যই অপেক্ষা করছে।

এদিকে,নিজের দেখা কুতুবদিয়া (নিদেক) পরিবারের দায়িত্ব পালন করছেন অ্যাডমিন চিত্রশিল্পী মোহাম্মদ আরিফ, মডারেটর তানিমুল ইসলাম, মডারেটর মোঃ আশেকুল ইসলাম, মডারেটর সাকিবুল হক (ছোটন), মডারেটর আবু হানিফ।

Tag
আরও খবর