তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায়




জামালপুরের বকশীগঞ্জে হতদরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিএফ কার্ডের অর্ধেক বিএনপির নেতা-কর্মীদের কব্জায়।


বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি বরাদ্দের এসব কার্ড বিএনপি নেতা-কর্মীদের কাছে হস্তান্তর করা হয়।



স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের কাছে কার্ডগুলো হস্তান্তর করেন। এ ঘটনায় সাধারণ মানুষ ও প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বগারচর ইউনিয়নের হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের জন্য সরকার ৮ হাজার ৪৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ দিয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল পাওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী ইউনিয়নের জন্য ৮০ হাজার ৪৮০ কেজি চাল বরাদ্দ এসেছে।



স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মোট বরাদ্দের অর্ধেক অর্থাৎ ৪ হাজার ২৪টি কার্ড ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মাধ্যমে বিতরণের জন্য হস্তান্তর করা হয়েছে। কার্ড হস্তান্তরের সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল, সাধারণ সম্পাদক সফিউল আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কার্ড হস্তান্তরের কিছু ছবি এবং ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।



স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, সরকার গরিব মানুষের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতারা ভাগ বসিয়েছে। 


বেদেনা বেগম বলেন, দলীয় নেতাদের মাধ্যমে কার্ড বিতরণ করা হলে প্রকৃত গরিব মানুষ চাল পাবেন না। 


বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের কাছে বরাদ্দের অর্ধেক কার্ড দেওয়া হয়েছে।



উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জু বলেন, গরিব মানুষের মাঝে বিতরণের জন্য কিছু কার্ড নেওয়া হয়েছে। এটা দোষের কিছু দেখছি না।