বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী!

শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়ে শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের সভাপতিত্বে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। এছাড়াও একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল হক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ প্রমুখ। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন বলেন, বাংলাদেশের ভূমিসেবা ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, যা নাগরিকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো বাস্তবায়িত হলে ভূমির মালিকদের আর হয়রানির শিকার হতে হবে না। তিনি আরও বলেন, নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইনভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় সেবা নিতে পারবে। ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায়ের ফলে সরকারের রাজস্ব আয় বহু গুনে বৃদ্ধি পেয়েছে। তিন দিনব্যাপী এ মেলায় সেবা প্রার্থীদের অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইন ডিসিআর ও খতিয়ান সেবাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ১৬টি ভূমিহীন পরিবারের মাঝে ৫ শতক করে জমির চিরস্থায়ী বন্দোবস্তের দলিল হস্তান্তর করেন ইউএনও। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর