ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কচুয়ার খাজুরিয়ায় শিক্ষামন্ত্রী মিলনের পক্ষের প্রবাসী নেতাকর্মীদের দেখা গেছে উচ্ছ্বাসিত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর জেলায়  তারেক রহমানের আগমনকে ঘিরে  ১৬ই মে শনিবার কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। সরেজমিনে খাজুরিয়া এলাকা ঘুরে দেখা গেছে সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নিয়েছে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। তাদের কারও হাতে ছিলো দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ডে ছড়াছড়ি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচ্ছিন্ন ভাবে স্লোগান দিতে দেখা যায়। এ সময় ‘প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীরা "শুভেচ্ছা স্বাগতম" প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় প্রতিনিধিকে জানান,প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহজালাল হাবীব (জালাল বেপারী), কচুয়া উপজেলা শাখা  জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিতারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তানজিরুল ইসলাম সোহাগ সহ আরও প্রবাসী ফোরামের অনেক নেতৃবৃন্দগন।

Tag
আরও খবর