র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তাভাবনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেতাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কার চান ছাত্রদল নেতা ! লালপুরে স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যে ৫ জেলায় আবহাওয়া অফিসের সতর্কবার্তা, কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা, কালকিনিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার

যুবলীগ নেতাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কার চান ছাত্রদল নেতা !

জামালপুরের বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরকে নিয়ে অপপ্রচারের দায়ে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলীকে দল থেকে বহিষ্কার করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের হস্তক্ষেপ চেয়েছেন আদিল আব্দুল্লাহ নামে ছাত্রদলের এক নেতা। 


রোববার (১৭ মে) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এমন দাবি করেন তিনি। আদিল আব্দুল্লাহ 

বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। 



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সর্বোচ্চ মূল্যে বকশীগঞ্জ পৌরস্ট্যান্ড ইজারা পান পৌর বিএনপির সহসভাপতি মাসুদ বকশী। ইজারা মূল্য কম হওয়ায় আপত্তি তোলে সাবেক মেয়র নজরুল সওদাগরের উদ্দেশে স্বেচ্ছাসেবক দল নেতা শেখ রহমত আলী বলেন, 'আপনার কথায় সব চলতে পারে না। আপনি এই ইজারার মধ্যে কেনো? আর যদি তাই হয়। তবে আমাকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। তা না হলে ইজারার ডাক পুনরায় দিতে হবে। যদি পুনরায় ডাক না পাই, তা হলে কীভাবে পৌরকর আদায় করা হয়, সেটা দেখার বিষয় আছে।'


আদিল আব্দুল্লাহ আরও বলেন, রহমত আলী কারো দ্বারা প্রভাবিত হয়ে নজরুল ইসলাম সওদাগরের সুনাম ক্ষুণ্ন করে যাচ্ছেন। তাই তাঁর সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ সেই সাথে তাঁকে দল থেকে বহিষ্কার করতে স্থানীয় এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের হস্তক্ষেপ কামনা করছি।


সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন সওদাগর, পৌর যুবদলের সদস্য সীমান্তসহ বেশকিছু দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে বিকেলে পৌর পরিবহন কর আদায় করতে পৌরস্ট্যান্ড এক মাসের জন্য ইজারা দিতে পৌর কার্যালয়ে উন্মুক্ত নিলামের আয়োজন করেন পৌর প্রশাসক পদে দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা। এসময় অন্যদের ইজারার মূল্য ডাকে অংশ নিতে না দিয়ে নজরুল সওদাগর দুই লাখ ৬৫ হাজার টাকায় পৌরস্ট্যান্ডটির ইজারা নিয়ে সাড়ে পাঁচ লাখ টাকায় অন্যজনের কাছে বিক্রি করেন। কম মূল্যে ইজারা নিয়ে বেশি মূল্যে বিক্রির বিষয়ে কথা বলায় নজরুল সওদাগরসহ তাঁর লোকজন শেখ রহমত আলীকে মারধর করে। এ ছাড়া এনিয়ে উচ্চবাচ্য করলে রহমত আলীকে খুন করে লাশ গুম করার হুমকি দেয় তারা। এনিয়ে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের ছোট ভাই যুবলীগ নেতা নজরুল সওদাগরসহ পাঁচজনের নামে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।


স্বেচ্ছাসেবক দলনেতা শেখ রহমত আলী বলেন, গত মাসে ইজারা মূল্য ছিলো চার লাখ ২৫ হাজার টাকা। এবার নামমাত্র উন্মুক্ত নিলামের নাম ভাঙিয়ে রহস্যজনক কারণে কম মূল্যে ইজারা দিয়েছে এসিল্যান্ড। অন্য কাউকে ইজারায় অংশ নিতে না দিয়ে কম মূল্যে ইজারা নিয়ে বেশি টাকায় বিক্রি করেছে যুবলীগ নেতা নজরুল সওদাগর। এনিয়ে কথা বললে তিনিসহ তাঁর লোকজন আমাকে মারধর করায় থানায় অভিযোগ দিয়েছি। এক ছাত্রদল নেতা সংবাদ সম্মেলন ডেকে দল থেকে আমার বহিষ্কার দাবি করছে। এটা হাস্যকর।



পৌর যুবলীগের আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, আগামীকে যাতে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে না পারি, সেজন্যে আমার বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হয়েছে।



পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন বলেন, শেখ রহমত আলী দলের নিবেদিত কর্মী। কম মূল্যে ইজারার বিষয়ে কথা বলায় 

তাঁকে মারধর করা হয়েছে। তাঁর বহিষ্কার চাওয়া মানে দলের সঙ্গে বেইমানি।


বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা মোবাইল ফোনে বলেন, নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া হয়েছে। 



আরও খবর